ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনির পর কান কেটে দেওয়ায় ডাকাতের মৃত্যু

ads

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনির পর ডাকাতের কান কেটে দিল জনতা, রক্তক্ষরণে মৃত্যু। সোমবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এর আগে গভীর রাতে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি সংগঠিত হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত আনুমানিক দুইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে হানা দেয় ২০-২৫ জনের ডাকাত দল। তারা প্রফেসর আবুল কালামের বাড়িসহ দুই বাড়িতে হানা দিয়ে প্রচুর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।


মুরাদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহেদ হোসেন নিজামী বাবু ঘটনার বর্ণনা দিয়ে জানান, এসময় গ্রামবাসীরা ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে পার্শ্ববর্তী বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে প্রবেশ করে সেখানেও ডাকাতির চেষ্টা করে। স্থানীয় জনতা ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।



বাড়বকুণ্ড মান্দারীটোলার ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন জানান, প্রতিরাতে এলাকায় ডাকাত হানা দিচ্ছিল, তাই মানুষ ক্ষিপ্ত ছিলো। সোমবার ভোর আনুমানিক চারটার দিকে মান্দারীটোলা গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে কয়েক গ্রামের মানুষ চারদিক থেকে ডাকাতদের ধাওয়া দেয়। এসময় দলছুট এক ডাকাত ধরা পড়ে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি ও ছুরি দিয়ে কান কেটে দিলে তার মৃত্যু হয়।


নিহত ডাকাতের বয়স আনুমানিক ৫৫ বছর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সীতাকুণ্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীতম চক্রবর্তী জানান, নিহত ব্যক্তির কান কেটে দেওয়ায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।









































































সূত্র : কালের কন্ঠ

ads
ads
ads

Our Facebook Page